মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

এমবাপ্পের শততম আন্তর্জাতিক ম্যাচে ইরাকের মুখোমুখি ফ্রান্স

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বিশ্বকাপে ‘আই’ গ্রুপের তৃতীয় ম্যাচে ফ্রান্সের মোকাবিলা করবে ইরাক। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে দু’দল।

এই ম্যাচটি ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। মাত্র ২৭ বছর বয়সে দেশের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে থাকা ফ্রান্সের লক্ষ্য এবার এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করা।

চলতি বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করা এমবাপ্পের বিশ্বকাপে মোট গোলসংখ্যা এখন ১৪। আর মাত্র ২টি গোল করলেই তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছুঁয়ে ফেলবেন।

অন্যদিকে, প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ ব্যবধানে হারা ইরাকের জন্য এটি টিকে থাকার এক কঠিন লড়াই। নরওয়ে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেও ইরাকের ফরোয়ার্ড আলি জসিম পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন এবং তার খেলা নিশ্চিত। তবে গোলপোস্টের নিচে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ জালাল হাসানের পরিবর্তে আহমেদ বাসিলকে দেখা যেতে পারে।