শনিবার, ৬ জুন ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

পানির বোতল নেওয়ার অনুমতি দিল ফিফা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপ পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে সমর্থক গোষ্ঠী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের মুখে দ্রুতই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে ফিফা। পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছে ফিফা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ‘যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো ম্যাচে সমর্থকরা একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলি ধারণক্ষমতাসম্পন্ন, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন।’

ঐ পোস্টে আরও বলা হয়, ‘নিরাপত্তা ও সুরক্ষার কারণে সমর্থকেরা শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।’

ফিফার মূল স্টেডিয়াম বিধিমালায় প্রথমে বলা হয়েছিল, ‘স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন দর্শকরা।’

কিন্তু গত মঙ্গলবার ফিফার নথির একটি হালনাগাদ সংস্করণে বলা হয়, ‘পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না। খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের যেকোনো ঝুঁকি ও ইনজুরি থেকে রক্ষা করতেই বোতল নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডার অনেক শহরেই তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে পানির বোতল নিষিদ্ধের সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠে। এখন পানির বোতল নিয়ে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায়, স্বস্তির নিঃশ্বাস সমর্থকদের মুখে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের।