শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আরও বিশেষভাবে আসছে নতুন পর্ব

নেটওয়ার্ক নিউজ বিডি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন উড়িয়ে দিয়ে জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বরং নতুন ও বিশেষ পর্ব নিয়ে দর্শকদের সামনে আসছে সিরিজটি, যা প্রচার হবে টানা ছয় ঘণ্টা ব্যাপী।

​কৃষ্ণনগরের লোককাহিনির জনপ্রিয় এই চরিত্রটি নিয়ে তৈরি অ্যানিমেশন সিরিজটি ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আট-এ প্রচারিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে সিরিজটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনে ভক্তরা হতাশ হলেও চ্যানেলটির পক্ষ থেকে প্রকাশিত প্রচারণামূলক পোস্টে সেই জল্পনার অবসান ঘটানো হয়েছে।

​ঘোষণা অনুযায়ী, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সাজানো ‘গোপাল ভাঁড়’-এর এই বিশেষ পর্ব আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টা থেকে সনি আট-এ টানা ছয় ঘণ্টা ধরে প্রচারিত হচ্ছে। দেশপ্রেমের আবহে গোপালের বুদ্ধিমত্তা ও হাসি-ঠাট্টায় ভরপুর নতুন এই কাণ্ডকারখানা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর ভক্তরা। চ্যানেলটির এই পদক্ষেপে স্পষ্ট যে, জনপ্রিয় এই সিরিজটি নিয়ে দর্শকদের আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এসএন/