শনিবার, ১৮ জুলাই ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

একঝাঁক রোটারেক্ট: বিদায় ও সূচনায় তিন অধ্যায়

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

মুহিবুল হাসান রাফি:

মেঘলা আকাশ আর কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই গন্তব্য ছিল রোটারেক্ট ক্লাব অফ চিটাগং এলায়েন্স, চিটাগং সিটি এবং চিটাগং ডাউনটাউন এর জয়েন্ট ইয়ার লঞ্চিং মিটিং।

দিনটি ছিল ১৭ জুলাই, শুক্রবার। বিকেল চারটা বেজে সাতাশ মিনিট। সকাল থেকে সংবাদ সংগ্রহ ও ভলান্টিয়ারিং সহ মোট বারোটি প্রোগ্রাম শেষ করে সবেমাত্র বিশ্রামের সুযোগ পেয়েছিলাম। তখনই মনে পড়ে গেল তিনটি রোটারেক্ট ক্লাবের এই যৌথ আয়োজনের কথা। আর দেরি না করে বেরিয়ে পড়লাম। পথিমধ্যে একটি হাসপাতাল থেকে রক্তের জরুরি অনুরোধ আসে। সেটি ম্যানেজ করে ফের গন্তব্যে ছুটলাম। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পরই হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

একে একে চলতে থাকে ফুল দিয়ে বরণ, পরিচয় পর্ব, জাতীয় সংগীত পরিবেশন এবং অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম। তবে অনুষ্ঠানের মাঝখানে অনুভূতি প্রকাশের পর্বটি ছিল বেশ হৃদয়গ্রাহী। সেখানে উঠে আসে নানা উপদেশমূলক বার্তা এবং রোটারেক্ট ইয়ারের নানান স্মৃতি। প্রত্যেকের কথা আলাদা হলেও সবার মাঝেই একটি দারুণ মিল পাওয়া যায়, আর তা হলো সবাই রোটারেক্ট। আলোচনায় তিনটি ‘টি’ বা TTT এর কথা শ্রোতাদের মন কেড়ে নেয়। এই তিনটি ‘টি’ হলো সময় (Time), মেধা (Talent) ও টাকা (Taka)। রোটারেক্ট ক্যারিয়ার কেমন কেটেছে, যারা এখনো যুক্ত হননি তাদের জন্য বার্তা এবং কেন রোটারেক্টে যুক্ত হওয়া উচিত, এসব বিষয় উঠে আসে সবার কথায়।

এই আয়োজনে পরিদর্শনে এসেছিলেন আরও অনেক ক্লাবের সদস্যরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রোটারেক্ট ক্লাব অফ লেক সিটি, পোর্ট সিটি, আগ্রাবাদ, অপরূপা, চিটাগং সাউথ, সাগরিকা, ইসলামাবাদ, মেট্রোপলিটন এবং রোজ গার্ডেন।

সবার সঙ্গে খুব চমৎকার একটি সময় কাটল। তবে ভালো সময়গুলো দ্রুতই ফুরিয়ে যায়। একসময় মিটিংয়ের ইতি টানতে হলো এবং সবাই যার যার গন্তব্যে ফিরে গেলেন।