খবরের কাগজের অনলাইন কুইজে বিজয়ী তানজিদ শুভ্র

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
দৈনিক খবরের কাগজের ‘প্রতিদিনের অনলাইন কুইজ’ প্রতিযোগিতায় ৯ অক্টোবরের মোবাইল রিচার্জ বিজয়ী হয়েছেন সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও তরুণ লেখক তানজিদ শুভ্র। গত শনিবার (১০ অক্টোবর) পত্রিকাটির অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর বিজয়ী হওয়ার এই তথ্য প্রকাশ করা হয়।
পত্রিকাটির চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে পাঠকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিশেষ এই আয়োজন করা হয়েছে। প্রতিদিনের অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পাঠকেরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন এবং বিজয়ীদের দেওয়া হচ্ছে মোবাইল রিচার্জ পুরস্কার।
বিজয়ী তানজিদ শুভ্র একাধারে একজন ফিচার লেখক, কলামিস্ট ও উদ্যোক্তা। সমসাময়িক বিষয়, মানবিক গল্প, সাফল্যের কাহিনি, সাহিত্য ও তথ্যপ্রযুক্তি নিয়ে তাঁর লেখা বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে।
এমজে/