জুলাই স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক এহসান মাহমুদ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এহসান মাহমুদ।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’ অনুযায়ী এহসান মাহমুদকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।
উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।