রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আর্থিক ও সদস্য অডিটপূর্বক বেসিসের দ্রুত নির্বাচনের দাবি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আর্থিক ও সদস্য অডিট সম্পন্ন করে দ্রুত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বেসিস সংস্কার পরিষদ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত বেসিস সংস্কার পরিষদের এক নির্বাহী কমিটির সভায় এই দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক রোকমুনুর জামান রনি এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব নাদিম ভূঁইয়া হৃদয়।

সভায় বেসিস ও আইসিটি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়ে আলোচনা, পর্যালোচনা ও করণীয় নির্ধারণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আইসিটি ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং আইসিটি ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সভায় বিভিন্ন বিষয়ভিত্তিক উপকমিটি গঠন করা হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা ফৌজিয়া নিগার সুলতানা ও মো. রওশান কামাল জেমস। এরপর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান রান টুগেদার গ্রো টুগেদার বিষয়ের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে উপস্থিত সদস্যরা নিজ নিজ মতামত ও পরামর্শ প্রদান করেন। এ ছাড়া সভায় আরও বক্তব্য দেন উপদেষ্টা বেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম ইপন, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, যুগ্ম সদস্যসচিব রাশেদুল ইসলাম এবং কার্যকরী সদস্য খোন্দকার শামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন ও আলাউদ্দিন।

এর আগে সভার শুরুতে বেসিস সংস্কার পরিষদের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ তাপিত হাসান চৌধুরী।

সভার শেষ পর্যায়ে সভাপতি ও আহ্বায়ক রোকমুনুর জামান রনি আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি বেসিস সংস্কার পরিষদের কার্যক্রমকে আরও বেগবান ও সমৃদ্ধ করতে এবং সদস্যদের সুবিধার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।