ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতার কোনো প্রমাণ মেলেনি : ফ্যাক্টওয়াচ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতার পক্ষে কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এমন একটি দাবি দীর্ঘদিন ধরেই চলে আসছে।
সম্প্রতি ঢাকায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা তাঁর প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় দাবিটি আবার সামনে এসেছে। তবে অনুসন্ধানে তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার পক্ষে কোনো প্রমাণ মেলেনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।