বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংলগ্ন কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও সংলগ্ন এলাকা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য এ সাময়িক গ্যাস বন্ধ রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শুভ্র/