বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের নিন্দা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মোকাররমা লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের পবিত্র মক্কা আল-মোকাররমা এবং দেশটির অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রচেষ্টার প্রতি সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সর্বদা পূর্ণ সম্মান প্রদর্শন এবং তা নিশ্চিত করতে হবে।’