বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ

নেটওয়ার্ক নিউজ বিডি

​ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল তিনটায় শুরু হচ্ছে। এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

​অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে। আজকের বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের কথা রয়েছে। এছাড়া সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং বর্তমান সময়ের অন্যতম প্রধান আলোচিত বিষয়—বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিয়ে সংসদে বিশেষ আলোচনার সম্ভাবনা রয়েছে।

সএন/