সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি রিফাদ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সম্প্রতি কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ রাজধানী ঢাকায় অবস্থিত জুলাই মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করেছেন। ঐতিহাসিক জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে এই জাদুঘরটি গড়ে তোলা হয়েছে। পরিদর্শনকালে শেখ রিফাদ স্বৈরতন্ত্রের অবসান এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানে সংরক্ষিত বিভিন্ন ছবি ও নিদর্শনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

​পরিদর্শন শেষে এক বার্তায় জানানো হয় বাংলাদেশের ছাত্র ও সাধারণ নাগরিকদের এই অদম্য সাহস বিশ্বজুড়ে চলমান যেকোনো গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা। তাঁদের এই বীরত্বপূর্ণ ইতিহাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা মূলত জনগণের হাতেই ন্যস্ত। বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমগ্র কমনওয়েলথজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার এবং নাগরিকদের অর্থবহ অংশগ্রহণের অধিকার রক্ষায় সংগঠনের পক্ষ থেকে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।