বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

এমপি মিলনের দাবির প্রেক্ষিতে হাসপাতালগুলোর নিরাপত্তায় দেশজুড়ে আনসার মোতায়েন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ত ৩১ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন হাসপাতালগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংসদে জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে রাতেও নারী চিকিৎসকদের অপারেশনসহ নানা জরুরি চিকিৎসাসেবা দিতে হয়। তাই তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

​তাঁর এই যৌক্তিক ও জোরালো দাবির পরপরই দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫ হাজার আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে গত ২৯ জুন ২০২৬ তারিখে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়েছে।

​চিঠির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চিকিৎসাসেবা আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। ১ জুলাই ২০২৬ তারিখ থেকেই এই নির্দেশ কার্যকর করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

​সংসদে এমপি মিলনের নিরাপত্তা সংক্রান্ত সময়োপযোগী দাবির প্রেক্ষিতেই সরকারের তরফ থেকে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে এখন থেকে ফুলবাড়ীয়াসহ সারা দেশের হাসপাতালগুলোতে রাতে কর্মরত নারী চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

শুভ্র/