সোমবার, ২২ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাজধানী ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

দেশের আরও কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার কথা জানান। অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কথাসাহিত্যিক আহমেদ শিমু ফেসবুকে লিখেন, “একটু আগে ভূমিকম্প হইছে, আর আমি ভাবছি লো প্রেসারের কারণে আমার মাথা ঘুরাইতেছে!”