শনিবার, ৬ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

এসআরআই ফাউন্ডেশনের উদ্যোগে নাটোরে শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

নাটোরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাটোর পৌর এলাকার উপশহরস্থ প্রত্যয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছ উপহার হিসেবে তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে চারাগাছ রোপণ করেন।

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুব প্রধান রাহীক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ রিফাদ মাহমুদ বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আজ আমাদের দোরগোড়ায়। তীব্র তাপদাহ, অনাবৃষ্টি আর আবহাওয়ার এই চরম ভাবাপন্ন রূপ থেকে বাঁচতে হলে সবুজায়নের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ আমরা তাদের হাতে যে চারাগাছগুলো তুলে দিচ্ছি, সেগুলো কেবল গাছ নয়, বরং জলবায়ু রক্ষার একেকটি হাতিয়ার। প্রতিটি শিক্ষার্থী যদি নিজ দায়িত্বে একটি করে গাছ বড় করে তোলে, তবেই আমাদের পরিবেশ আবার তার চিরচেনা রূপ ফিরে পাবে। জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাটোর জেলা যুব প্রধান আহনাফ আমিন মারুফ, উপ-যুব প্রধান ওয়াফিস ফেরদৌস, শহর যুব প্রধান নাফিজ আহমেদ, উপ-যুব প্রধান মাহিউর রহমান রুপ এবং ফাউন্ডেশনের সদস্য রিফাত হাসান হৃদয়, আদনান ইসলাম সিয়াম, ফাহিম ও সিয়াম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আয়োজক সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী তিন মাস ব্যাপী এই ধারাবাহিক বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।