শনিবার, ২৩ মে ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

চট্টগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে চট্টগ্রামের খুলশীতে দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মক্তব শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল বাতেন (৫৫)। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

গত শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে খুলশীর ১৩ নম্বর ওয়ার্ডের আমবাগান নালাপাড়া এলাকা থেকে একজন ৯৯৯ নম্বরে কল করে এই ঘটনার খবর দেন।

জানা যায়, ওই ইমাম মসজিদের পাশেই একটি মক্তব পরিচালনা করতেন। সেখানে পড়তে আসা ১১ ও ৭ বছর বয়সী দুই ছাত্রীকে তিনি যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ ওঠে। শিশু দুটি বিষয়টি জানালে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ইমামকে মসজিদের ভেতর আটকে রাখেন। এ সময় সেখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকার একজন ৯৯৯ নম্বরে কল করেন। কলটি গ্রহণ করেন কনস্টেবল সমীর এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি খুলশী থানাকে জানান ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম। খবর পেয়ে খুলশী থানার সাব ইন্সপেক্টর (এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পুলিশ সেখানে গিয়ে ভুক্তভোগী শিশু দুজনের বক্তব্য শোনে এবং অভিযুক্ত ইমাম আব্দুল বাতেনকে গ্রেফতার করে।
এসআই নুরুল ইসলাম ৯৯৯ কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।