মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান যুক্তরাষ্ট্রের

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মোগল আমলের মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে দেশটির সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করাই এ অনুদানের লক্ষ্য।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই অনুদানের ঘোষণা দেন। ‘অ্যাম্বাসেডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (এএফসিপি)-এর আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে এই সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় মসজিদের ইসলামি স্থাপত্যশৈলী পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ তৈরি এবং তরুণ স্থপতিদের ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্যোগটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ২৫ বছরের দীর্ঘ সাংস্কৃতিক অংশীদারিত্বের একটি অংশ। এই কর্মসূচীর আওতায় এখন পর্যন্ত দেশের ১৩টি সংরক্ষণ প্রকল্পে ১০ লাখ ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে।