রবিবার, ২২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সমান সুবিধা নিশ্চিত করে জনগণের আমানত রক্ষা করতে হবে – অধ্যক্ষ মিলন এমপি

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎযাপনে ঈদের দ্বিতীয় দিন ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জনশক্তি ও শুভানুধ্যায়ীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করেছে জামায়াতে ইসলামী।

রবিবার (২২ মার্চ) দুপুরে শহরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল সমর্থিত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এতে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী, জোটবদ্ধ ১১ দলের কর্মী সমর্থকবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা অংশ গ্রহণ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় মির্জা গার্ডেনের দ্বিতীয় এবং তৃতীয় তলা।

পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সর্বসাধারণের ভূমিকার কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, নির্বাচিত হওয়ার মাধ্যমে ফুলবাড়ীয়ার ৫ লক্ষ মানুষের আমানত রক্ষার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। দলমত নির্বিশেষে জনগণের জন্য সমান সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সে আমানত রক্ষা করতে হবে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, ঢাকাস্থ ফুলবাড়ীয়া ফোরামের সভাপতি সাইদুর রহমান, জামায়াত নেতা আব্দুল মজিদ ও এসএম শাহজাহান সহ সহযোগী সংগঠনের অন্যান্যরা।