সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

পবিত্র রমজান মাসে হাইকোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

বিত্র রমজান মাসের জন্য হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পবিত্র রমজান মাসে হাইকোর্ট রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলবে।

অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত : সকাল সোয়া ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত হাইকোর্ট ও অফিসে যোহরের নামাজের বিরতি থাকবে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।