মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নরসিংদীতে দেশগ্রাম পত্রিকার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকার নরসিংদী জেলা উত্তরাঞ্চলের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলায় এই সভার আয়োজন করা হয়।

​বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দেশগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দী। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দেশগ্রামের নরসিংদী জেলা সংবাদদাতা আব্দুল্লাহ আব্দুর রহীম, শিবপুর প্রেসক্লাবের সদস্য নাছিম আহমেদ ইকবাল, সাংবাদিক ও ব্যবসায়ী মো. সাইফুজ্জামান মোল্লা এবং সাংবাদিক মো. মমিন ভূঁইয়া।

​প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মাহ্দী বলেন, আগামীতে দেশগ্রামের সাংবাদিকদের জন্য আরও আধুনিক মিডিয়ার ব্যবস্থা করা হবে যাতে তাঁরা সাংবাদিকতায় উজ্জ্বল ভূমিকা রাখতে পারেন। তিনি জানান প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইন মাল্টিমিডিয়া, ইংরেজি ভার্সনসহ ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো কিছু উপহার দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চলছে। এ সময় তিনি উপস্থিত সব সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর অবিচল থেকে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশ দেন।

শুভ্র/