ফাতেমা নূর মৌ-এর কবিতা নদী

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
নদী
ফাতেমা নূর মৌ
ছুটে চলে নদী
সরু পথ বেয়ে,
এগিয়ে চলে স্রোত
অজানার পথ ধরে।
ভেসে চলে কচুরিপানা,
উঁকি দেয় একোনা ওকোনা।
নদীর দুই পাড় সবুজে ঘেরা,
সবুজের মাঝে নদীর পানির খেলা।
নদীর পাড়ে বসা বালিকা,
সে ভাবে কত কি! করে তার তালিকা।
বালিকার মন উঁড়ে আকাশে,
মেলে তার পাখির মতো দুই ডানা।