অজানার পানে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
অজানার পানে
জান্নাত আক্তার শিলা
ছুটছি আমি প্রতিনিয়ত
এক অজানার পানে,
মাঝে মাঝে মনকে শুধাই
ছুটছো কীসের টানে?
মন বলে ছুটছো তুমি
মরিচীকার পিছু,
মুখ থুবড়ে পড়বে যখন
হুঁশে ফিরবে কিছু!
সত্যিই তো কীসের পিছু
ছুটছি অবিরাম,
হারিয়ে খুঁজি প্রতিনিয়ত
নিজের পুরনো নাম।