শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আমার সব মনে থাকে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আমার সব মনে থাকে
মুহিবুল হাসান রাফি

আমার সব মনে থাকে,
মনে রাখি~
সু-সময়,দুঃসময়,নির্জনতা,অবহেলা,অযত্ন,
আগলে রাখা,সরিয়ে দেওয়া,
শব্দহীনতায় বোবাদের,
স্বীকারোক্তি, প্রিয়জন,
আপনজন, প্রয়োজন।

আমার সব মনে থাকে,
শব্দ,কন্ঠস্বর,ভাষাশৈলী,
যারা আমার সেকালের
চরম মানষিক ক্ষুধা নিবারণ করতো অনায়াসে।

আমার সব মনে থাকে
ঐ যে তুচ্ছ তাচ্ছিল্য, ছুটে যাওয়া,
পাওয়ার তীব্র আকাঙ্খা, অসহায়ত্বে ভিক্ষা চাওয়া,
তীক্ষ্ণ সূক্ষ্ণ অনুভূতির অপব্যবহার।

আমার সব মনে থাকে,
এমন হাজারো সন্দ্বীপন
যার প্রয়োজন আদৌ কখনোই ছিল না,
প্রয়োজন ছিল না~
অশ্রুসিক্ত ধূলোয়-মাখা পথের চাহনিতে
আমার দু’আখিঁ ঝাপসা হয়ে যাওয়া।