শূন্যতা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
শূন্যতা
আফরিন আক্তার তারা
জীবনে কীসের এতো শূন্যতা?
কীসের-ই বা এতো বিষন্নতা!
কী আছে এই জীবনে?
এ জীবনের উদ্দেশ্যই বা কী?
তবে সবই কী বৃথা !!
তবুও জীবন চলছে জীবনের নিয়মে,
সময় চলছে, দিন যাচ্ছে, বছর পেরোয়,
সময় কী আর থমকে পড়ে রয়?
তবুও যেন আজ সময় থমকে গেল ,
হঠাৎ মনে হলো – কী যেন নেই!
কীসের যেন শূন্যতা, এক রাস আক্ষেপ!
কাউকে হারানোর ক্ষোভ, কারোর প্রতি বিক্ষোভ!!
কাউকে পেয়েও শূন্যতা,
কাউকে না পেয়েও পূর্ণতা!
তবে কী মোরা সকলেই শূন্য,
কেবল শূন্যতার স্বরূপ ভিন্ন?
কেহ তীরে, কেহ অতল গহ্বরে?