শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

স্বর্ণলতার শক্তি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

স্বর্ণলতার শক্তি
মোছাঃ মাইসা আক্তার

কত সুন্দর বৃক্ষ ওগো,
সোনার বরণ দেহ,
পেঁচিয়ে ধরে আগলে রাখে
সবুজ তরুর স্নেহ।
​একটু সুযোগ পেলেই সে যে
উঁকি দিয়ে চায়,
সবুজ দেহ জড়িয়ে ফেলে
মায়ার চাদরটায়।
​লতার এমন গুণের তরে
মানুষ ব্যাধি সারে,
কবিরাজি দাওয়াই হয়ে
মহৌষধ সে বাড়ে।
​শিকড়বিহীন আকাশপানে
উঠছ মেলে ডানা,
হাজার স্বপ্ন বুকে নিয়ে
নেই তো কোনো মানা।
​নেতিয়ে যেন পড়ো না আর
লতার অবুঝ প্রাণ,
পরের হিতে বাঁচলে তুমি
পাবেই অমর মান।