স্বর্ণলতার শক্তি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
স্বর্ণলতার শক্তি
মোছাঃ মাইসা আক্তার
কত সুন্দর বৃক্ষ ওগো,
সোনার বরণ দেহ,
পেঁচিয়ে ধরে আগলে রাখে
সবুজ তরুর স্নেহ।
একটু সুযোগ পেলেই সে যে
উঁকি দিয়ে চায়,
সবুজ দেহ জড়িয়ে ফেলে
মায়ার চাদরটায়।
লতার এমন গুণের তরে
মানুষ ব্যাধি সারে,
কবিরাজি দাওয়াই হয়ে
মহৌষধ সে বাড়ে।
শিকড়বিহীন আকাশপানে
উঠছ মেলে ডানা,
হাজার স্বপ্ন বুকে নিয়ে
নেই তো কোনো মানা।
নেতিয়ে যেন পড়ো না আর
লতার অবুঝ প্রাণ,
পরের হিতে বাঁচলে তুমি
পাবেই অমর মান।