হেমন্তের আগমন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
হেমন্তের আগমন
সানজিনা বকর শিলা
রূপসী বাংলার রূপ জেগেছে আজ প্রান্তরে-
নিস্তব্ধ, নিরব ও শান্ত নদীর তীরে;
বর্ষা ও শরৎকে পার করে,
সিক্ততা’কে বিদায় দিয়ে।
শীতের কনকনে দাপট শুরুর আগে-
হেমন্ত যেন ভালোবাসা বিনিময় করে।
শান্ত, স্নিগ্ধ ও উৎসবমুখর আবহ নিয়ে,
স্বমহিমায় প্রকৃতিতে বিরাজ করে।
শীতের বাহন হেমন্ত যেন,
কার্তিক মাসে আমন ধান ঘরে আনে।
অগ্রহায়ণে পুরো মাঠ-ঘাটে যেন,
সোনালী আলোয় ভরে ওঠে।
নতুন চাল যে ঘরে এসেছে,
শস্যোৎসব নবান্ন শুরু হয় বাড়িতে- বাড়িতে।
পায়েস, ক্ষীর আর চালের পিঠার স্বাদ,
তৃপ্তি এনে দেয় বাঙালির হৃদয়ে।