মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

মুহিবুল হাসান রাফির কবিতা আমি ভালো আছি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আমি ভালো আছি
মুহিবুল হাসান রাফি

আমাকে দেখলে ঠিকই বুঝে যাবে
আমি ঐ আগের মতোই আছি।

সে আগের মতো ঝাঁকড়া,অগোছালো চুল
প্যাচাঁনো,মোচড়ানো শার্ট
গায়ে দিয়ে এখনো দিব্যি ঘুরে বেড়াই।

তবে শুকিয়ে ঝাঁঝরা হয়ে গেছি কিছুটা
সে তো জানও,কেন শুকাইছি।

আমায় খুঁজিতে আসলে ঘরে
দেখবে কেও নেই, আমি থাকি
এ জরাজীর্ণ শূন্য,ফাঁকা কুঠিরে।

বালিশে জমেছে শ্যাওলার আস্তরণ
টিনের ফুটো দিয়ে খিলখিল হাসছে রশ্মি
ঘরের কোণায়,বারান্দায় গেলে,পাবে মাকড়সার জাল।

কিছু চাইলে আমার কাছে,দেখবে আমি দাঁড়িয়ে আছি নির্বিকার নির্বিঘ্নে
পকেট যে খালি,খরিদ করার পয়সা নেই।

সেই দেওয়া চিরকুট,এখনো যত্নে আছে
চাইলে দিয়ে দিব নির্দ্বিধায়।

আমায় যদি জিজ্ঞেস করো এখনো,কেমন আছি
আগের মতোই আকাশ পানে তাকিয়ে বলবো
আমি ভালো আছি।