সোমবার, ২ নভেম্বর ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তানজিনা আক্তার নূপুরের কবিতা মানবখন্ড

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

মানবখন্ড
তানজিনা আক্তার নূপুর

প্রভাত হওয়ার আগেই
পূর্বাকাশ রাঙা হয়ে যায়,
তাই তো মানবলোক
পরলোকের চিন্তা রেখে
ইহলোকে ছুটে।

এই ধরণীর মোহ মায়ায়
মানব লোক থাকে গুপ্ত।
তাই তো মানবের মাঝে
পরলোকের হিসাব নিকাশ সুপ্ত।