রবিবার, ১ নভেম্বর ২০২৬
রবিবার, ১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

মোছাঃ মাইসা আক্তারের কবিতা নীরব মুগ্ধতা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

নীরব মুগ্ধতা
মোছাঃ মাইসা আক্তার

প্রকৃতি, তোমায় ভীষণ ভালোবাসি,
প্রকৃতির মাঝে তোমায়, তোমার মাঝে প্রকৃতিকে দেখি।
ফুলের স্পর্শে, সুগন্ধে মুগ্ধ হয়ে পড়ি,
ফুল কি ছোঁয়া হবে কোনোদিন?

অনুভব করি এক সত্তায়, আঁখিতে নেই কঠোরতা,
শান্ত নদীর মতো চেয়ে থাকে।
কপোলের পাশে হাসিতে টোল পড়ে, মনে হয় সুনামি হচ্ছে,
চোখে চোখ রাখলে স্বপ্নে যেতে ইচ্ছে হয়।

নীরব চাওয়ার মধুরতা আগে জানিনি,
এ কেমন খেয়ালের খেলা?
সুমিষ্ট কণ্ঠে হারাই স্বপ্নরাজ্যে,
সে কণ্ঠ কি আসবে কর্ণগোচরে?

তার বাচনভঙ্গি মুগ্ধ করে, দাঁতে মুক্তা ছড়ায়,
একটু চিকনেও ভীষণ আনন্দ,
কোঁকড়ানো চুল — এটাই পুরুষের সৌন্দর্য,
তবু সবকিছু মনের মতো।

শুভ্র/