আওরিয়া মিমির কবিতা অভাব

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
অভাব
মোসা: আওরিয়া মিমি
একে একে ছেড়ে যায় সব,
শুধু জমে কিছু অভাব।
ওই যে ছাড়ল শৈশব,
চড়ল নেশা—করো বৈভব।
সব সুখ গেল উবে,
যেতে হলো মোহে ডুবে।
হলো শুরু অভাব—
নয় বস্ত্র, নয় খাবার,
এ যেন আত্মিক ক্ষয়।
আবারও গেল মাঠখানা,
ছুটতে পড়ল ভীষণ মানা।
মায়ের অভাব হলো শুরু,
মন যে শুধুই দুরুদুরু।
মন চাইলেও যায় না যাওয়া,
ওই দূরেতে থাকে যে মা।
আমি পড়ে মধ্য এশিয়ায়;
কথা হলে ভাবি ছবি,
কেমন যে সেই মুখখানি!
ধীরে ধীরে অভ্যাসে
যায় হৃদয়ে সব সয়ে।
ইটের পরে ইট তোলার
কী যে ভীষণ তাড়া!
সময়গুলো দিচ্ছে যেন
যমদূত পাহারা।
একে একে ছেড়ে যায়,
এভাবেই যেন সব।
পাঠশালাটা একা পড়ে,
আজও তবু স্মৃতি জমে।
ওই দেওয়ালে আছে রে নাম,
নালিশ-বাক্সে কতই-না খাম!
সব যে গেছে ছেড়ে,
তবু কেন পড়ে মনে?