শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

স্মৃতির সম্মুখে দাঁড়িয়ে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

স্মৃতির সম্মুখে দাঁড়িয়ে
ফাতেমা নূর মৌ

সময়ের ভ্রুক্ষেপে আজ,
মুছে গেছে সব রঙিন প্রচ্ছদ।
অদূরে চেয়ে থাকা সেই চিরচেনা পথ,
আজ যেন সব স্মৃতির গতিপথ।

নদী ঠিক বয়ে যায় তার নিজ পথ ধরে
প্রকৃতিও যেন নিয়ম মেনে আলো-আধাঁর নামায়,
কিছু চেনা ছবি শুধু স্মৃতির পাতায়
একলা বসে নীরবে কথা বলে যায়।

অদূরে আজও স্মৃতিরা করে খেলা,
দাঁড়িয়ে তা দেখে কেটে যায় বেলা।
স্মৃতিতে থেকে যায় কিছু ভালো কিছু খারাপ,
তার মাঝেই শেষ হয় আত্মবিলাপ।

শুভ্র/