বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

হেমন্তের প্রকৃতি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

হেমন্তের প্রকৃতি
সাঈদুর রহমান লিটন

আধা শীত আধা তাপ বেশ মজা লাগে,
চলতে ফিরতে কি’যে সুখ মনে জাগে।
চারপাশে শীতশীত হিম বিন্দু ঘাসে
কুয়াশার জাল নিয়ে হেমন্ত যে আসে।

মাঠ ভরা পাকা ধান চাষী খুশি হয়
বুকে ব্যথা দূরে রেখে করে যুদ্ধ জয়।
পাড়া ধরে চলে খুব ধান ভানা গান
নব বধূ ধান ভানে দিয়ে মন প্রাণ
বাড়ি বাড়ি উৎসব চোখে মুখে সুখ
কাঁচিখোচা পিঠা খেয়ে ভরে যায় বুক।

গাছি ভাই গাছ ঝুরে গাছে গাছে ঝুলে
শীত এলে রস হবে ভাবে প্রাণ খুলে
রস হবে গুড় হবে টাকা হবে আরো
গাছ ঝুরো গাছি ভাই যত খুশি পারো।

খালে বিলে জল কম জেলে মাছ ধরে
এত এত মাছ পায় মাছে ঝুড়ি ভরে
মুখে বুকে হাসি রেখা জেগে জেগে উঠে
মাছ ধরা শেষ হলে মুখে ফুল ফুটে।