বিষাদময় দুপুর

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
বিষাদময় দুপুর
ফাতেমা নূর মৌ
চারিপাশে কালো মেঘ করছে খেলা,
তবু যেন একফোঁটা জল নেই,
বিষাদময় হয়ে আছে সারা বেলা।
তৃণলতা চেয়ে আছে আকাশের পানে—
“শুধু মোরে একটু জল দাও,
দুদণ্ড শান্তির দানে।”
আয় না বৃষ্টি, আর কত?
কত অসহায় চেয়ে আছে তোর পানে!
আজ ভিজব বলে এসেছি বাইরে,
রয়েছি তোর প্রতীক্ষায়;
দেবে নাকি দেখা এই অপরাহ্ণে?
অধীর আগ্রহে পথ চেয়ে থাকা দায়।