ফাতেমা নূর মৌ’র কবিতা অজানা অনুভূতি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
অজানা অনুভূতি
ফাতেমা নূর মৌ
সকালের মিষ্টি রোদ
দিচ্ছে উঁকি গাছের ফাঁকে।
বাতাসের তালে দুলছে পাতা, দুলছে মন,
হয়তো কিছুর অপেক্ষা,
নয়তো কিছুর আক্ষেপ।
কিসের আশায় বসে এই আমি!
মন চায় উড়তে,
ঠিক আকাশে ওড়া পাখির মতো।
কিন্তু কিছু একটা বাধা
আটকে রাখে খাঁচাবন্দী পাখির মতো।
প্রজাপতি মেলে ডানা,
ফুলের মাঝে মধুর কণা।