চায়ের কাপে সন্ধ্যাবেলা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
চায়ের কাপে সন্ধ্যাবেলা
নুসরাত জাহান বৈশাখী
সন্ধ্যা নামে পড়ার ঘরে,
মনটা থাকে উদাস;
এক কাপ চা পেলেই বুঝি
কাটে মনের রাশ।
ভাত ছাড়া দিন চলে যাক না,
চা ছাড়া নয় মন;
চায়ের কাপের উষ্ণ পরশ
জাগায় পড়ার ক্ষণ।
ধোঁয়া-ওঠা কাপের কোণে
হাজার গল্পের ভিড়,
এক চুমুকেই ক্লান্তি দূর,
মনটা আবার স্থির।
বইয়ের পাতায় চোখ জড়িয়ে
চায়ের মিষ্টি ছোঁয়ায়,
একলা সাঁঝের বন্ধু সে যে—
পড়ার সুরটি জোগায়।