হেমন্তের সুভাস

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
হেমন্তের সুভাস
নুরজাহান হক দিয়া
নীল আকাশে মৃদু বাতাস,
হেমন্তের ছোয়ায় শীতের আভাস।
নতুন নতুন ফুল ফোটে,
কুয়াশা নামে ভোরের ঘরে।
শিউলি ফুলের সুবাসে আজ,
গাছের পাতা ঝড়ে পরে।
শিশিরে ভেজা ঘাসের ডগা,
সকালের রোদে মুক্তা ঝরে।
মাঠে মাঠে সোনালি ধান,
কৃষকের মনে আনন্দের গান।
নবান্নের ছোয়াঁয় খুশির মেলা,
পিঠাপুলির মজার খেলা।