জান্নাত আক্তার শিলার ছড়া শরতের রূপ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
শরতের রূপ
জান্নাত আক্তার শিলা
শরৎ যেন এক রূপের মেলা,
নীল আকাশে মেঘের ভেলা।
শিশিরভেজা স্নিগ্ধ ভোরে,
শিউলি হাসে শাখা ভরে।
নদীর তীরে ফোটে কাশ,
বাতাস ছড়ায় সুবাস-আশ।
বিলের জলে শাপলা হাসে,
বকুল ঝরে মাটির ঘাসে।