মোসা: আওরিয়া মিমির ছড়া

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
নানান ভ্রমণ
মোসা: আওরিয়া মিমি
ওই টিলার পাশেই,
সেই হিমালয়।
সবুজ নদীর মতো,
যায় বয়ে যায়।
জলধারা কল্লোলিত,
আর স্বচ্ছ ঢেউয়ে সুশোভিত।
ঘোলা জলের ঢল,
চলে ছুটে গর্জিত।
যেন দেখে মনে হয়,
ছুটে যায় গহন বন।
নিরালোকে ধীরে ধীরে,
জল ছড়িয়ে ছিটিয়ে।
সরু পথের বাঁকে বাঁকে,
হাটু জল,ভরে থাকে।
তিড়িং – বিড়িং ছুটোছুটি।
ছোট মাছ আর ফড়িং এর ঝাঁক।
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি,
ছড়ানো পাথরেরা,
সবুজ শ্যাওলায় ঢাকা।
আর আশেপাশে, কত অচেনা ঘাসপাতা।
নিঃশব্দ আলো – আধারিতে।
অদ্ভুত এক শিহরণ, ওঠে জেগে।
নেশা ধরানো,সে আশ্চর্য।
জাগায় মনে, গভীর রোমাঞ্চ।
কে যেন দেয় হাতছানি।
ওই দূর থেকে, তারে দেখি।
সব হুশ যায় উড়ে,
ডানার হঠাৎ ঝাপটা শুনে।
কখনো উজানে,
বা আবার ভাটিতে।
একেক খানে আছে রে সুখ,
এই ঘুরে ফিরে।