হেমন্তের আগমনী সুর

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
হেমন্তের আগমনী সুর
শেখ সুলতানা মীম
পহেলা কার্তিকের নবান্নের সুরে,
শালি ধানের ক্ষেতের আইলে,
শালিক পাখি সুর তুলেছে,
হেমন্ত আজ এসে গেছে।
কৃষকের চোখে-মুখে হাসির রেখা,
ঘরে উঠবে গোলাভরা ধানের স্তূপ।
চারিদিকে শুরু হবে উৎসবের আমেজ,
ছড়িয়ে যাবে সারা দেশে নবান্নের ধূপ।