খুশি আক্তারের কবিতা মেয়াদ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
মেয়াদ
খুশি আক্তার
কে জানে কার মেয়াদ কতটুকু,
কেউ কি জানে?
কয়টা সূর্যোদয় হবে।
কেউ কি জানে?
কয়টা বসন্তের আগমন ঘটবে ।
কেউ কি জানে?
কবে মৃত্যুর আলিঙ্গন আসবে।
কে জানে কার মেয়াদ কতটুকু,
কেউ কি জানে?
কার ভালোবাসার মেয়াদ কতটুকু।
কেউ কি জানে?
একটি নির্দিষ্ট মেয়াদ নিয়ে
এসেছে ভবের হাটে।
দিন ফুরোলেই হিসেব চুকিয়ে
যেতে হবে সব ফেলে ঘাটে।
কেউ কি জানে?
কার মেয়াদ কতটুকু।