বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আফরিদা ইসলামের কবিতা অপেক্ষার প্রহর

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

অপেক্ষার প্রহর
আফরিদা ইসলাম

আলো ঝলমলে রোদ্দুর
চলে গেছো তুমি বহুদূর
আর কি ফিরে আসবে না,
আমার পাশে বসবে না?
স্মৃতিরা যে দেয় উঁকি,
মনে রয়ে গেছে হাজারো আঁকিবুঁকি।
তুমি ছাড়া আমি অসহায়
কেন বোঝোনা তুমি হায়!
উদাস মন আমার থাকে যে ব্যাকুল
আমার প্রিয় শুধুই যে শিউলি ফুল
তুমি ছাড়া শিউলির সুবাস পাই না,
তোমার স্মৃতিরা ঘুমোতে দেয় না!
চাঁদের আলো ম্লান হয়ে যায়, রাতটা লাগে ভার,
তোমায় ছাড়া শূন্য লাগে পৃথিবী আমার।
আমি তো হারিয়েছি মন,
তুমি কি দেবে সাহারা কিছুক্ষণ?