বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

এক ঠোঙা শিউলি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

এক ঠোঙা শিউলি
শেখ সুলতানা মীম

কোনো এক ভোরে কুয়াশার চাদর জড়িয়ে,
সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর আগে,
শিশিরভেজা এক ঠোঙা শিউলি ফুল হাতে—
এসে দাঁড়াবেন সেই চিরচেনা পথের বাঁকে।

নিস্তব্ধতার গহীনে ডুবে যাবে চারদিক,
শুধু বাতাসের ক্ষীণ শব্দ কান ছুঁয়ে যাবে।
পরস্পরের শ্বাস-প্রশ্বাসের শব্দ ভারী হবে,
দুটি চোখ শুধু নীরবে আলাপ চালিয়ে যাবে।

হঠাৎ কোনো শিশিরের ফোঁটায় ঘোর ভাঙবে,
হাত বাড়িয়ে দেবেন সেই মায়াবী মুহূর্ত।
স্বপ্নময় সেই ক্ষণের অপেক্ষায় প্রহর কাটে,
রাখবেন তো এক ঠোঙা শিউলির শর্ত?