অপেক্ষায় সাঝঁবাতি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
অপেক্ষায় সাঝঁবাতি
খুশি আক্তার
সন্ধ্যা আমি শান্ত পায়ে, ক্লান্ত দিনের শেষে,
আমি তখনও দাঁড়িয়ে আছি তোমার
চেনা শহরে।
আকাশ জুড়ে মেঘের মেলা ,পাখিরা ফেরে নীড়ে,
আমার দুচোখ খুঁজে বেড়ায় তোমায় হাজার ভিড়ে।
তুলসী তলায় জ্বালিয়ে দিলাম একলা সাঁঝের বাতি,
এই আলোতেই কাঁদবে আমার দীর্ঘ নীরব বাতি।
বাতাস এসে ফিসফিসিরে শুধায় কানে কানে,
যার অপেক্ষা করছো তুমি, সে কি আদোও জানে?
প্রদীপের এই কম্পন আর বুকের
নীরব আশা,
জ্বলছে যেন যুগ যুগ ধরে আমার ভালোবাসা।
সাঁঝবাতিটা নিভে গেলেও আশার আলো জ্বেলে,
পথের পানে চেয়েই রবো, যদি ফিরে এলে!