রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

পাথরের অভিনয়

Orbit_2026

পাথরের অভিনয়
অনির্বাণ অরণ্য

হেমন্তের বিকেলে যে পাতা ঝরে পড়ে,
অগোচরে, তার খোঁজ রাখে কি কেউ?
কিংবা বেলা গড়িয়ে গেলে ঘাসের ডগায়
জমে থাকা মুক্তাসম শিশিরের?

ঢেউয়ের পর ঢেউ এসে ক্ষয় করে দেয়
সমুদ্রপাড়ের কঠিন পাথরও।
কালবৈশাখীর ঝড়ে একদিন নুয়ে পড়ে
বিরান প্রান্তরে একা দাঁড়িয়ে থাকা বটগাছও।

আর আমি,
সেই শিশিরমাখা বটের পাতা হয়ে
সাগরের নোনাজলে ডুবসাঁতার কাটি।
ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে যেতে
বোকা আমি, পাথরের মতো দৃঢ় থাকার
অভিনয় করে যাই।