কানিজ সুবর্ণা বাবলির কবিতা শিউলি জাগরণ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
শিউলি জাগরণ
কানিজ সুবর্ণা বাবলি
ভোর আকাশে বাজে শিউলি ঝরার গান,
সফেদ হাসিতে মেতে ওঠে আজ আমার প্রাণ!
শিশির-ভেজা ঐ সবুজ ঘাসের বুকে,
হেসে উঠুক ধরণী আজ পরম মুক্ত সুখে।
রক্তিম বোঁটায় তার বিপ্লব-শিখা,
ভাঙুক আঁধার- আঁকুক আলোর টিকা।
জাগরে তরুণ দল ভাঙরে ঘুমের ঘোর,
শিউলির সুবাসে এলো রে নতুন ভোর।