শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কিশোর বেলার গান

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

কিশোর বেলার গান
ড. সেকেন্দার আলি সেখ

দুই সাগরের মধ্য দেশের পাহাড় যখন কালো
পিয়াল পাতায় শালের বনে উধাও থাকে আলো
হৃদয় জুড়ে মধ্য রাতে — মনের খরা ডাকে–
ঘুম আসেনা রাত- রূপসীর আঁচল ঘেরা ফাঁকে l

বিনিদ্র রাত বৃষ্টি দিলে– ভেজে চোখের পাতা
ঠিক তখনই সবুজ ছুঁয়ে উদাস মনের ব্যথা
হৃদয় ছুঁয়ে বুকের পাহাড় শোনে স্রোতের ভাষা
স্রোতের মুখে ছড়িয়ে পরে ঘুম ভাঙানোর আশা l

পাহাড় এবং বনকে নিয়ে হৃদয়ভূমির গান
উপোসী রাত মগ্ন হলেই নাচতে থাকে প্রাণ
আবেগ-আবেগ আবেশ নিয়ে মগ্ন-মেঘের খেলা
শীত- গ্রীষ্ম- বর্ষা– নিয়ে পাগল কিশোর বেলা l