আওরিয়া মিমির কবিতা মেঘের কান্না

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক
মেঘের কান্না
আওরিয়া মিমি
আকাশের আগাগোড়া মেঘেতে মুড়িয়ে,
নামল যে বৃষ্টি বাঁধ ভেঙে ঝরঝরিয়ে।
হিল্লোল জাগে আজ নদী আর খালে,
ভিজে ওঠে গাছপালা অপরূপ মিষ্টি জলে।
থৈ থৈ চারিদিকে পথ-ঘাট মাঠ,
জলের তলায় ডোবে কচি ধান-পাট।
খেজুর, সুপারি আর নুয়ে পড়া তালগাছ,
অঝোর বরষে ডোবে উঠোনের একফাঁক।
ডানা মেলে পাখিরা আর ওড়ে না তো ডালে,
বুনো হাওয়া এলোমেলো দোলা দেয় পালে।
লতাপাতা মেতে ওঠে বাঁধভাঙা নাচে,
সারা প্রকৃতি যেন নতুন রঙে সাজে।
চারিদিক এত সুখে তবু মন বিষাদে,
আমারই অনুভূতি একা বসে গুমরে গুমরে কাঁদে;
চোখের নোনা জল গোপনে জড়ায়,
বৃষ্টির ধারায় আজ সবই একাকার হয়ে যায়।