বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

অ্যান কারসন-এর কবিতা অ্যাপোস্টল টাউন

Orbit_2026

অ্যাপোস্টল টাউন

তোমার মৃত্যুর পর।
প্রতিদিনই বাতাস ছিল প্রবল।
প্রতিদিন।
একটি দেয়ালের মতো
আমাদের মুখোমুখি দাঁড়িয়ে ছিল।

আমরা এগিয়ে চলেছিলাম।
পাশ ফিরিয়ে একে অন্যের দিকে
চিৎকার করতে করতে।
রাস্তা ধরে।

কোনো লাভ হয়নি।

আমাদের মাঝের ফাঁকগুলো
ক্রমে শক্ত হয়ে উঠল।
সেগুলো শূন্য ফাঁক,
তবু কী আশ্চর্য,
তারা কঠিন,
কালো আর শোকভারী।

যেমন ফাঁক থাকে দাঁতের মাঝখানে,
এক বৃদ্ধার দাঁতের।
যাকে তুমি বহু বছর আগে চিনেছিলে,
যখন সে ছিল
সুন্দর—

তার শরীরের ভেতর দিয়ে
স্নায়ুগুলো ছুটে বেড়াত
প্রাসাদের আগুনের মতো।