আওরিয়া মিমির কবিতা লড়াই এখন

Orbit_2026
লড়াই এখন
আওরিয়া মিমি
লড়াই হবে বর্তমানে,
ভাবনা কেন ভবিষ্যতে?
“পরেই হবে সকল কিছু”—
বসে থাকার এমন পথে,
ধুলো জমে স্বপ্নগুলোয়,
অলস মনে কাটলে বেলা।
যে করার সে আজই করে,
জানে না সে হেলাফেলা।
আজকে আছো, সত্যি কি ভাই
কালকে তুমি এমনি রবে?
অন্যে কেন পথ দেখাবে?
লড়তে তোমায় একাই হবে।
অন্ধ হয়ে পিছু পিছু
চললে মেলে কোন্ সে মান?
হতেই হবে নিজের নায়ক,
গাও তবে আজ জয়ের গান।